কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে : প্রেস সচিবের বিশ্বাস

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে : প্রেস সচিবের বিশ্বাস

জুলাই গণহত্যার অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এখন দুজনই অবস্থান করছেন ভারতে। তাদের ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়ার কথা বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে।

এবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানালেন, বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তিনি বিশ্বাস করেন, আসাদুজ্জামান খান কামালকে দিয়েই সেই প্রত্যর্পণ শুরু হবে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাসী—শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। জুলাইয়ের গণহত্যার মামলায় হাসিনা দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে প্রত্যর্পণের জন্য আমাদের অনুরোধ ভারত ইতোমধ্যে পরীক্ষা করছে বলে জানিয়েছে।’

প্রেস সচিব বলেন, ‘আমরা জানি, হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে। তবুও আমি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে, আসাদুজ্জামান খান কামাল– যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত। খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন।’

তিনি বলেন, ‘হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে, ততই আলো পড়ছে, এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও বেশি মনোযোগ পাবে।’

আওয়ামী লীগ নেতাদের দায় এড়ানো সম্ভব না জানিয়ে শফিকুল আলম বলেন, ‘কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চীরদিন দায় এড়ানো সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশ থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে…’

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন