তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন আহমেদ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সঙ্কটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতিতে আলোচনায় কবে দেশে ফিরবেন তারেক রহমান। সেই প্রশ্নের উত্তর দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এটা আমাদের নিয়মিত বৈঠক। এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনী কৌশল, নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করি।
আরও পড়ুন- খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানালেন তার ডাক্তার
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সকল তথ্য ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি কথা বলবেন।