নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়ে কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, বর্তমান বাস্তবতায় দলটির নির্বাচনে আসা তো দূরের কথা, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নৈতিক বা আইনি সুযোগ নিয়েও প্রশ্ন রয়েছে।

শফিকুল আলম বলেন, ‘যে দলের প্রধান মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বিচারের মুখোমুখি না হয়ে পলাতক জীবন যাপন করছেন, সেই দলের নেতৃত্বে কোনো রাজনৈতিক তৎপরতা চলতে পারে না। বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশই এমন নজির মেনে নেবে না।’

তিনি আরও বলেন, অন্য দেশে পলাতক থাকা অবস্থায়ও আওয়ামী লীগের প্রধান বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার আহ্বান জানিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন- সিইসির বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : ইসি

প্রেস সচিবের মতে, এমন ভয়ঙ্কর অপরাধীর নেতৃত্বে থাকা একটি সংগঠনকে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া অসম্ভব। ফলে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এই মুহূর্তে অবান্তর বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই অভ্যূত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের প্রধান ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।বিরোা