প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন
ছবি : সংগৃহীত

প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য খুশির খবর জানাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ক্লাসের শতভাগ পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ কাজ সফলভাবে শেষ হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে জানানো হয়, সরকারের দৃঢ় অবস্থান এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় এবার সময়ের আগেই বই তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে আগামী ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই দেশের সকল প্রাথমিক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া নিশ্চিত হলো।

আরও পড়ুন- গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

সাড়ে আট কোটিরও বেশি বই ছাপানো ও প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়া একটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কাজ। তথ্য বিবরণীতে বলা হয়েছে, এনসিটিবি’র কর্মকর্তা-কর্মচারী, মুদ্রণ প্রতিষ্ঠান এবং পরিবহন সংস্থাগুলোর নিরলস পরিশ্রমের কারণেই এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।

এর ফলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে সম্পূর্ণ নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার পথ সুগম হয়েছে।

আরও পড়ুন- সিইসির বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : ইসি

এনসিটিবি মনে করছে, এই সাফল্য সরকারের শিক্ষা-বান্ধব নীতি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারের এক বড় প্রমাণ। সঠিক সময়ে বই পৌঁছে দেওয়ার এই ধারাবাহিকতা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি বিশেষ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন