ওসমান হাদিকে গুলি : ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ওসমান হাদিকে গুলি : ম্যাগাজিন ও গুলি উদ্ধার
ছবি : সংগৃহীত

ওসমান হাদিকে গুলি : ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে অস্ত্র সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে অভিযান চালিয়ে দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে র‍্যাব-২-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সালের বোনের বাসার পাশের একটি ফাঁকা জায়গা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে দুটি ভরা ম্যাগাজিন, ১১টি গুলি এবং একটি চাকু।

আরও পড়ুন- সুব্রত বাইনের মেয়ে আটক

এছাড়া বাসাটি তল্লাশি করে একটি ট্যাব, দুটি মোবাইল ফোন, দুটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বইসহ ৩৮টি ব্যাংক চেক জব্দ করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ঘটনার দিন বেলা ১১টার দিকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর মোটরসাইকেলে করে ওই বাসা থেকে বের হন।

বিকেল ৪টার দিকে ফয়সল, আলমগীর এবং ফয়সালের মা ও ভাগিনাকে দুই ভবনের মাঝখানের ফাঁকা জায়গা থেকে কিছু একটা বের করতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই ফয়সল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এলাকা ছেড়ে চলে যান।

আরও পড়ুন- প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে রিকশা আরোহী ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। হাদির মাথায় লাগে গুলি।

গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য সোমবার ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গারপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে।

এই হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে ফয়সল করিম মাসুদকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন