জামায়াতের সঙ্গে এনসিপির জোটের ঘোষণা কবে? জানালেন সামান্তা শারমিন
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বাধছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত দু’দিন আসন সমঝোতা শেষে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আগামীকাল রোববারই জোটের ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- জামায়াতের সঙ্গে জোট : নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি
সামান্তা শারমিন বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল (রোববার) ঘোষণা দেওয়া হবে।’
এদিকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন- এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
অন্যদিকে, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছেন দলটির সিনিয়র ৩০ নেতা। সেই চিঠিতে জোট না করার জন্য বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন তারা।