জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

মামলাসংক্রান্ত জটিলতার কারণে মহেশখালী–কুতুবদিয়া (কক্সবাজার-২) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান এই সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, বিকেলের দিকে যাচাই-বাছাই চলাকালে প্রথমে হামিদুর রহমান আযাদের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পরে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো পর্যালোচনা করে নির্বাচনী বিধি অনুযায়ী তা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

ড. হামিদুর রহমান আযাদ বর্তমানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে রাজনীতি শুরু করা এই নেতা সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

১৯৯৫ সালে জামায়াতে যোগ দেওয়ার পর তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে সারাদেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। হলফনামায় তথ্য গোপন বা আইনি জটিলতার কারণে বিভিন্ন আসনে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিতের খবর পাওয়া যাচ্ছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন