হবিরবাড়ি ইউনিয়ন জামায়াতের কার্যালয় উদ্বোধন
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক আয়োজনে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী (ময়মনসিংহ-১১) ও ভালুকা উপজেলা জামায়াতের আমীর ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন এবং হাফেজ ড. আবুল কাশেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- হবিরবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর এবং উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এ সময় হবিরবাড়ি ইউনিয়নসহ আশপাশের এলাকার জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।