জকসু নির্বাচন : ২০ কেন্দ্রের ফলাফল শেষে এগিয়ে যারা
জগন্নাথ বিশ্ববিদ্যালযয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। চলছে ফলাফল গণনা। আজ বুধবার (৭ জানুয়ারি) এই রিপোর্ট লেখা পর্যন্ত মোট ২০টি কেন্দ্রের ফলাফল গণনা শেষ হয়েছে। এখনো বাকি আছে ১৯টি কেন্দ্র।
গণনা হওয়া ২০টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী একে এম রাকিব। তিনি পেয়েছেন ২৪০৪ ভোট।
অন্যদিকে, ছাত্রশিবির্ সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়ছেন ২৩১৬ ভোট। তিনি পিছিয়ে আছেন ৮৮ ভোটে।
অবশ্য ১৯তম কেন্দ্রের ফলাফল শেষে এগিয়েছিলেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামই। কিন্তু সংগীত বিভাগের ফলাফলে আবারও এগিয়ে যান একেএম রাকিব। এই কেন্দ্রে রাকিব ভোট পেয়েছেন ১২৫টি আর রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪টি ভোট।
তবে জিএস ও এজিএস পদে এখনো এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২৪৮৭ ভোট। অন্যদিকে, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ মনোনিত প্রার্থী খাদিজাতুল কুবরা ১১০৪ ভোট।
আর এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ২২৩৪ ভোট। অন্যদিকে, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ মনোনিত প্রার্থী তানজিল পেয়েছেন ২০৪১ ভোট।