জবিতে ডি ইউনিটের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ রোববার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ড. সানজিদা ফারহানা সাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) লগইন করে নিজ নিজ পোর্টালে প্রবেশের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
এছাড়া ফলাফল প্রকাশের পরবর্তী কার্যক্রম হিসেবে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দ করতে হবে। বিষয় পছন্দ সংক্রান্ত বিস্তারিত তথ্যসমূহ যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।