জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়লো চরমোনাই
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে থাকছে না বাংলাদেশ ইসলামী আন্দোলন। ২৬৮ আসনে একক ভবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে দলটি।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মাঠে থাকতে বলেছি। একজনও মনোনয়ন প্রত্যাহার করবেন না।’
সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান আরো বলেন, ‘ওয়ান বক্স পলিসির মাধ্যমে ইসলামপন্থি শক্তি এক করার যে চেষ্টা ছিল, সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেই নিজেদের মতো নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন।’