জাতীয় নির্বাচন উপলক্ষ্যে জবিতে ৩ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তিন দিনের ছুটি পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জারীকৃত প্রজ্ঞাপনে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নিবার্চনকালীন নির্বাহী আদেশে সরকারী ছুটি ঘোষণা করে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্বাহী আদেশে আগামী ১০ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করেছেন।