ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান
প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূ-তাত্ত্বিক পরিভাষায় এই মাত্রার ভূমিকম্পকে ‘হালকা’ বা মৃদু শ্রেণির হিসেবে গণ্য করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ১৭৫ কিলোমিটার।

ট্যাগস :