বিকেলে ইশতেহার ঘোষণা করবে জামায়াত

জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাপন আরও দুর্বিষহ হবে : জামায়াত

বিকেলে ইশতেহার ঘোষণা করবে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজেদের ইশতেহার করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জানা গেছে, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা।

এ ছাড়া বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে জনতার ইশতেহার নামে একটি ওয়েবসাইট চালু করেছিল জামায়াতে ইসলামী। যেখানে দেশের সাধারণ মানুষদের কাছে থেকে পরামর্শ চাওয়া হয়েছিল। সেখানে প্রায় ৩৭ হাজার পরামর্শ এসেছিল।

জানা গেছে, জামায়াতের ইশতেহারে সেই পরামর্শগুলো থেকে বিভিন্ন বিষয় নেওয়া হয়েছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন