ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবার ঢাকা-১৫ আসন থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এই নির্বাচনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের পৌনে ১৩ কোটিরও বেশি ভোটার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।