স্বাভাবিক গতিতে চলবে মানবতাবিরোধী অপরাধের বিচার : আইনমন্ত্রী

স্বাভাবিক গতিতে চলবে মানবতাবিরোধী অপরাধের বিচার : আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

স্বাভাবিক গতিতে চলবে মানবতাবিরোধী অপরাধের বিচার : আইনমন্ত্রী

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া কোনো বাধা ছাড়াই স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

দায়িত্ব গ্রহণের পর আইনমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, সেই বীর যোদ্ধাদের মর্যাদা যথাযথভাবে সংরক্ষণ করা হবে। এটি আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।

নতুন আইনমন্ত্রী দেশের বিচার ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়া। সেই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।