প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্প নিয়ে জবি শিক্ষকের মন্তব্য : ফেসবুকে সমালোচনার ঝড়

প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্প নিয়ে জবি শিক্ষকের মন্তব্য : ফেসবুকে সমালোচনার ঝড়

বিএনপি সরকারের খাল খনন প্রকল্পকে ‘ইমোশনাল প্রকল্প’ বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি টিচার্স লিংকয়ের সেক্রেটারির দ্বায়িত্বে আছেন। তিনি জামায়াতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তাঁর এ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

গতকাল বুধবার (১৮ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে এই শিক্ষক লিখেছেন, “বাবা করেছেন তাই ছেলেকেও করতে হবে- এমন মানসিকতা থেকে এই প্রকল্প নেওয়া হচ্ছে। এতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে, জমি নষ্ট হবে; অথচ রিটার্ন হবে খুবই সামান্য।”

তিনি আরও বলেন, পাঁচ দশক আগে তৎকালীন বাস্তবতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই বাস্তবতা আর নেই। নিজের পর্যবেক্ষণের কথা তুলে ধরে তিনি দাবি করেন, জিয়াউর রহমান তাঁর শাসনামলের শেষদিকে খাল খননের বিকল্প ব্যবস্থার দিকেও গুরুত্ব দিয়েছিলেন।

দেশের টাকা নয়ছয় করার অভিযোগ জানিয়ে তিনি লেখেন, এই প্রকল্প প্রাথমিকভাবে বর্তমান সরকারের জন্য বদনামের কারণ, আর চুড়ান্তভাবে আমাদের দেশের টাকা নয়ছয় করার একটা প্রকল্প হিসেবে সাব্যস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক বিলালের পোস্টের প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে, গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন