ইবিতে গুচ্ছভুক্ত ব্যবহারিক পরীক্ষা শুরু, ‘সাবজেক্ট চয়েস’ ফলাফল কবে?

ইবিতে গুচ্ছভুক্ত ব্যবহারিক পরীক্ষা শুরু, ‘সাবজেক্ট চয়েস’ ফলাফল কবে?

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগে ভর্তির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে এই বিভাগে আবেদনকারীদের ব্যবহারিক পরীক্ষা আজ হতে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার রোল নং ১০০৩৬৪ হতে ২০৮৩২৭ এর মধ্যে অন্তর্ভুক্ত সকল পরীক্ষার্থীর আগামীকাল, পরবর্তীতে ২১৩৪০৮ হতে ৩৪৩১৮০ এর মধ্যে অন্তর্ভুক্ত পরীক্ষার্থী ১৮ মে এবং ৩৪৩১৮৯ থেকে ৫২৫০১০ এর পরীক্ষা হবে ১৯ মে অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই সময়ে চলবে।

নির্দেশনায় বলা হয়, নির্ধারিত পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগীয় অফিসে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র (লিখিত পরীক্ষার সময় হল পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত কপি) অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষার উপযোগী পোষাক ও সামগ্রী যেমন–কেডস, ট্রাউজার বা হাফ প্যান্ট এবং টি-শার্ট সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত সময়ের মধ্যে কোনো পরীক্ষার্থীর জিএসটি গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে, তিনি প্রমাণ সাপেক্ষে ১৭, ১৮ বা ১৯ মে এই তিন দিনের যেকোনো একদিন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে ভর্তি পরীক্ষা কমিটির সচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্বে) মো. গোলাম কাদের জানান, ‘ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন। কাল পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে। পরবর্তীতে অর্থাৎ ২০ তারিখের পর দ্রুত ‘সাবজেক্ট চয়েস’ ফলাফল ঘোষণা করা যেতে পারে। চূড়ান্ত ভর্তি তো আগামী ৭ জুন থেকে ১১ জুন অনুষ্ঠিত হবে।’

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন