এমবাপ্পের ঝলকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

এমবাপ্পের ঝলকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের
সেনেগালের বিপক্ষে গোল করে উদযাপন করছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি : ফিফা

এমবাপ্পের ঝলকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপের মঞ্চে শক্তি ও অভিজ্ঞতার বিচারে সেনেগাল ফ্রান্সের ধারেকাছে না থাকলেও, প্রথমার্ধে মাঠের লড়াইয়ে সেই ছাপ দেখা যায়নি। উল্টো বেশ দাপটের সাথেই খেলেছে আফ্রিকান প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে শক্তিশালী ফ্রান্স।

বুধবার (১৭ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের ম্যাচে লড়াইটা ছিল বেশ রোমাঞ্চকর। প্রথমার্ধে গোলের দারুণ কয়েকটি সুযোগ তৈরি করেছিল সেনেগাল। কিন্তু কখনো গোলবারের বাধা, আবার কখনো ইসমাইলা সারের সহজ সুযোগ মিস করার ফলে গোলবঞ্চিত থাকতে হয় তাদের। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফ্রান্সের আক্রমণের তোপ সামলাতে হিমশিম খেতে হয় সেনেগালকে। ম্যাচের ৫৬তম মিনিটে এমবাপ্পের শট আটকে দেন সেনেগালের গোলরক্ষক এদোয়ার্ড মেন্ডি। তবে ৬৫তম মিনিটে আর রক্ষা হয়নি। মাইকেল ওলিসের দারুণ এক ক্রস থেকে গতির ঝলক দেখিয়ে এমবাপ্পে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে দেন।

ম্যাচের ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা ব্র্যাডলি বার্কোলা। মাঝমাঠ থেকে অ্যাড্রিয়েন রাবিওটের পাস ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি।

এরপর ইনজুরি টাইমে নাটকীয়তার শুরু। ৯৪তম মিনিটে ইব্রাহীম এমব্রায়ের গোলে ব্যবধান কমায় সেনেগাল। কিন্তু ঠিক পরের মিনিটেই এমবাপ্পের বুলেট গতির এক শট টপ কর্নার দিয়ে জালে জড়ালে ফ্রান্সের জয় নিশ্চিত হয়।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন