জাবিতে ‘জিয়াউর রহমানের’ নামে হল চাইলেন সিনেট সদস্য সাবিনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট ভবনে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
বক্তব্যে সাবিনা ইয়াসমিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠা করা উচিত। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও তিনি বক্তব্য দেন।
