রামপুরায় গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতি রক্ষায় ছাত্রদলে বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ রামপুরায় গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতি রক্ষায় রামপুরা এলাকা (বিটিভি সেন্টার, ব্রাক বিশ্ববিদ্যালয়, ইষ্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে রামপুরা কাচাবাজার পর্যন্ত) বৃক্ষরোপণ করেছেন। শুক্রবার (৭ আগস্ট) এই কর্মসূচি পালন করেন তিনি।

২০২৪ গণঅভ্যুত্থানে ঢাকার গুরুত্বপূর্ণ চারটি স্পটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রামপুরা এলাকা। এখানেই ১৮ জুলাই রামপুরা প্রতিরোধ গড়ে তোলা হয়। ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ রামপুরা এলাকায় নেতৃত্ব দিয়েছেন, পুলিশের ছোড়া টিয়ারশেলে আহত হয়েছেন। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শতাধিক ব্যাক্তি রামপুরা এলাকায় শহীদ হয়েছেন। আজ শুক্রবার গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতি রক্ষায় রামপুরা এলাকায় বিভিন্ন পয়েন্ট বৃক্ষরোপণ করা হয়।

তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ সেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় বর্তমান সরকার নানা কর্মসূচি গ্রহন করেছে। পঙ্গুত্ববরণকারী এবং চিকিৎসাধীন আহতদের সব ধরনের চিকিৎসা এবং সার্বিক সহযোগিতায় সরকার সবসময়ই তাদের পরিবারের পাশে রয়েছে। তারই অংশ হিসেবে রামপুরায় শহীদদের স্মৃতি রক্ষায় আজ শতাধিক বৃক্ষ রোপন করলাম।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার সজল, ফাতেমা আক্তার, সোহেল রানা, উপল ভূইয়া, যুগ্ম-সাধারন সম্পাদক নাজমুল আলম রিজন, পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শাহেদুজ্জামান রুশো, রিয়াজ আল মাহমুদ, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আলমগীর, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন