সৌদি আরবে নিহতদের জন্য শোক ঘোষণার দাবি বিরোধী দলীয় নেতার

কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? : জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৭ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নিহত এই রেমিট্যান্সযোদ্ধাদের স্মরণে অবিলম্বে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন তিনি।

আরো পড়ুন : জাবির পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি জাবি ছাত্রশক্তির 

মঙ্গলবার (১১ আগস্ট) এক শোকবার্তায় নিহত প্রবাসীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে রেমিট্যান্সযোদ্ধাদের অবদান অপরিসীম। তাদের এমন মর্মান্তিক মৃত্যু পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলে প্রবাসীরা অন্তত এটুকু আস্থা ফিরে পাবেন যে, দেশ ও জাতি তাদের এই আত্মত্যাগ ও অবদানকে যথাযথ সম্মান জানায়।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন বাংলাদেশি প্রাণ হারান। প্রিয়জনদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতদের গ্রামের বাড়িগুলোতে শোকের মাতম চলছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন