বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা ইস্যুতে বিশেষ সংসদ অধিবেশনের দাবি জামায়াতের

কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? : জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা ইস্যুতে বিশেষ সংসদ অধিবেশনের দাবি জামায়াতের

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুরাহা করতে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আজ শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। এছাড়া ওই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বর্তমানে সারা দেশে চরম মাত্রায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। লাগাতার লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার পাশাপাশি দেশের শিল্পোৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে গেছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে, যা দেশবাসীকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দেশের এই ক্রান্তিলগ্নে নীরব থাকার কোনো সুযোগ নেই উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, উদ্ভূত এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজতে জাতীয় সংসদে অর্থবহ আলোচনা ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি।

তাই দেশের এই সংকটময় মুহূর্তে জনদুর্ভোগ কমাতে এবং দ্রুত সমস্যা সমাধানে অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করতে রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন