সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জাবি ছাত্রদলের আতিককে বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জাবি ছাত্রদলের আতিককে বহিষ্কার
বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায় ছাত্রদলের আতিক। ফাইল ছবি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য আতিউজ্জামান আতিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য আতিউজ্জামান আতিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : ‘বিনম্র শ্রদ্ধা মহানায়ক’ লিখে ফেসবুক পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যহতি

এ সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা বলা হলেও অভিযোগের সুনির্দিষ্ট ধরন বা ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়নি।