সরকারের ১৮০ দিনে আমরা হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকারের ১৮০ দিনে আমরা হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি।’

সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিউএস র‍্যাংকিং শুধু উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কেন এই রেটিং করা হয় না? তা করা হলে আমরাও অনেক এগিয়ে থাকতে পারতাম।’

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশে প্রশ্ন রেখে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতদিনেও পিএইচডি ডিগ্রি চালু করা সম্ভব হয়নি? গত বিশ বছর ধরে আপনারা কেন মুখ বন্ধ করে ছিলেন?’

দেশের গবেষকদের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক গুণী গবেষক আছেন, যারা বিদেশে অন্য দেশের উন্নয়নে নিজেদের মেধা ও জ্ঞান বিলিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা তাদের খুঁজে বের করে দেশের কাজে লাগাতে পারছি না। এটি আমাদের এক ধরনের ব্যর্থতা। তবে বর্তমান সরকার এই বিষয়টিতে বিশেষ নজর দিচ্ছে।’

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং মেধাবী গবেষকদের মূল্যায়ন করে তাদের দেশের কাজে সম্পৃক্ত করতে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন