শপথ নিলেন চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

শপথ নিলেন চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
নতুন চারজন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পিএমও

শপথ নিলেন চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

নতুন সরকারের চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া চার মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এমপি।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব গ্রহণের শপথ পাঠ করান। এরপর তাদের গোপনীয়তা রক্ষার শপথও পড়ানো হয়।

বঙ্গভবনে অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।