টাঙ্গাইলে ‘ট্রিজ ফর লাইফ ২০২৬’ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘ট্রিজ ফর লাইফ ২০২৬’ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ‘ট্রিজ ফর লাইফ ২০২৬’ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইলের কাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোটার‍্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাঙ্গাইলের সহযোগিতায় রোটারি ক্লাব অফ টাঙ্গাইল এবং রোটারি ক্লাব অফ টাঙ্গাইল সিটি যৌথভাবে এই মহৎ উদ্যোগটি বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ লাগানো শুধু বর্তমানের জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৃথিবী গড়তে প্রত্যেকের পরিবেশগত দায়িত্ব পালনের বিকল্প নেই।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ড. মোস্তফা কামাল নাসির, রোটার‍্যাক্ট ও রোটারি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারন. মোঃ মেসবাহ উদ্দিন, পিএইচএফ সভাপতি, রোটারি ক্লাব অফ টাঙ্গাইলরোটানিয়ান অধ্যাপক ড. নাজমুল সাদেকিন (শাওন) অধ্যাপক, অর্থনীতি বিভাগ, এমবিএসটিইউরোটানিয়ান অধ্যাপক ড. মোঃ শহিদুল্লাহ কায়সার সভাপতি, রোটারি ক্লাব অফ টাঙ্গাইল সিটিরোটানিয়ান আরিফুল ইসলাম সচিব, রোটারি ক্লাব অফ টাঙ্গাইল সিটি

রোটানিয়ান শামসুল আলম শিবলী সাবেক সভাপতি, রোটারি ক্লাব অফ টাঙ্গাইল সিটিরোটানিয়ান রবিউল ইসলামএছাড়াও কাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং রোটার‍্যাক্ট সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে রোটার‍্যাক্টররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের এই সম্মিলিত প্রচেষ্টা ও সেবার মানসিকতা একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।

আয়োজকরা জানান, ‘ট্রিজ ফর লাইফ ২০২৬’ শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি পরিবেশ আন্দোলনের অংশ। ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আজকের একটি গাছ হতে পারে আগামী দিনের নির্মল বাতাসের উৎস। আসুন, সবাই মিলে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।