বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক কর্মসূচি পালন করেছেন। এক পক্ষ নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশ নেয়, অন্যপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান ও সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের নেতৃত্বে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা জেলা বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
অন্যদিকে, নোবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসাইন শান্তসহ সংগঠনটির নেতাকর্মীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক কর্মসূচি পালন করা হয়।
এতে সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ খান, সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রাজিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক প্রচার সম্পাদক খাইরুল আমান শাওন, সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সিফাত, সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক জিদান বিন কাইয়ুম, সাবেক ক্রীড়া সম্পাদক শেখ আবরার নাসিফ ও সাবেক আপ্যায়ন সম্পাদক আরিফ হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচিতে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা, দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।
