‘কারও উসকানিতে পা দেব না, গায়ে আঘাত লাগলে লংমার্চ সার্থক’

‘কারও উসকানিতে পা দেব না, গায়ে আঘাত লাগলে লংমার্চ সার্থক’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: ভিডিও থেকে নেওয়া

‘কারও উসকানিতে পা দেব না, গায়ে আঘাত লাগলে লংমার্চ সার্থক’

যেকোনো আঘাত এলে তা জনতাকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে এবং শেষ পর্যন্ত লংমার্চ সফল করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘কারও উসকানিতে পা দেব না, গায়ে আঘাত লাগলে লংমার্চ সার্থক।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে এক বৈঠকে বসেন জামায়াতের শীর্ষ নেতারা। বৈঠক শেষে দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, রংপুরের নির্ধারিত লংমার্চে যদি কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ সময় ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আযাদও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের সুনির্দিষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের এই আন্দোলন কোনোভাবেই থামবে না, কর্মসূচি চলবে।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রামের পর এবার উত্তরবঙ্গের রংপুরে লংমার্চ সফল করার প্রস্তুতি নিতে গত কয়েক দিন ধরেই দফায় দফায় বৈঠক করে আসছেন ১১ দলীয় ঐক্য জোটের নেতারা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন