মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি দাবি বিরোধীদলীয় নেতার

মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি দাবি বিরোধীদলীয় নেতার

বীর মুক্তিযোদ্ধা ও জামায়াতনেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা দ্রুত প্রত্যাহার এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা শারীরিক লাঞ্ছনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি, প্রবাসীদের অবমূল্যায়ন এবং নানা অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদ করার কারণেই তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরে অনিয়মের সত্যতা ছিল বলেই ঘটনার পর ইততোমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ঠিক কী ভাষা ব্যবহার করেছেন তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তিনি যে সত্যের প্রতিবাদ করেছেন—তার প্রমাণ খোদ বিমানবন্দরের সাধারণ যাত্রীরা। বিমানবন্দরের সার্বিক অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি ধামাচাপা দিতেই এই হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা এই অন্যায় আচরণ কোনোভাবেই মেনে নেবে না।

এর আগে গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় আজ শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টের নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন