পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা

পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা

পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (গ্রেড-২) পদে উন্নীত করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (গ্রেড-২) করা হয়েছে।

আরও পড়ুন : আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন- মুশফেকুর রহমান (সিলেট রেঞ্জের ডিআইজি), ব্যারিস্টার মোশাররফ হোছাইন (এনএসআই’র পরিচালক), মো. মনিরুজ্জামান (চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি), ফারুক আহমেদ (র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক), রেজাউল করিম মল্লিক (ঢাকা রেঞ্জের ডিআইজি)।