রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি আশিকুর, সম্পাদক আল-আমিন
গবেষণার চর্চা, জ্ঞানবিনিময় এবং শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা বিকাশে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ’ (আরইউআরএস)-এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-আমিন ইসলাম দায়িত্ব পেয়েছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক আরমিন জাহান আভা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে আশরাফ পারভেজ (গবেষণা) ও হাছনা শাম্মা (প্রশাসন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার সিয়াম ও মোঃ আনসারুল হক সায়েম এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে শাহরিয়ার সিয়াম দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সহকারী কোষাধ্যক্ষ সামিহা হোসেন, ডেপুটি রিসার্চ ডিরেক্টর (নন-স্টেম) সাকিব সোহাগ, অফিস সম্পাদক আরমিন জাহান আভা এবং সহকারী অফিস সম্পাদক আতিফ সারমিলা মনোনীত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে এক্সটার্নাল বিভাগে রাগীব মোহাম্মদ আলতাফিন, রিসার্চ বিভাগে মুজাহিদ সায়েম এবং ইন্টার্নাল বিভাগে দায়িত্ব পেয়েছেন সামাইরা সামান্তা প্রজ্ঞা।
কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর ও মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ইমতিয়াজ হাসান, ফোকলোর বিভাগের অধ্যাপক প্রফেসর হাবিবুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মোহাম্মদ ইশতিয়াক, ব্যাংকিং এবং ইন্সুরেন্স বিভাগের প্রভাষক ও সংগঠনের প্রথম কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রভাষক শাকিবুল হাসান, সহ—প্রতিষ্ঠাতা মেহেদী হাসান শাওন, বিদায়ী কমিটির সভাপতি তানজিম হাসান প্রাঙ্গণ, সাধারণ সম্পাদক নাবিল বিন জাকিরসহ সংগঠনের সাধারণ সদস্যরা।
নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষকেরা। একই সাথে তাঁরা গবেষণাভিত্তিক শিক্ষা, আন্তঃবিভাগীয় গবেষণা সহযোগিতা এবং ক্যাম্পাসে গবেষণার সংস্কৃতি আরও সমৃদ্ধ করতে নতুন কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান।
