বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দুর্লভ প্রজাতির জ্যাকারান্ডা গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, ক্যাম্পাসকে সবুজায়ন করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। প্রত্যেকের উচিত নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করা।