শিক্ষার্থীদের নিয়ে রাবিতে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তরুণ প্রজন্মকে দেশের জ্বালানি খাতের টেকসই উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে “জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীরা” শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিসিডিসি গ্যালারিতে এই কর্মশালার আয়োজন করা হয়।যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে ক্যাব যুব সংসদ, সামাজিক আন্দোলনভিত্তিক সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, রাবি শাখা।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদা আঞ্জু এবং লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মর্জিনা বেগম।বক্তারা দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি খাতের ন্যায্য রূপান্তরে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ ও নীতি নির্ধারণী আলোচনায় যুক্ত হওয়া অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা ও মতামত তুলে ধরেন ক্যাবের গবেষণা সমন্বয়কারী শুভ কিবরিয়া, রাবি শিক্ষার্থী নাঈম, আবিদ ক্যাব যুব সংসদের আর রাফি সিরাজী সহ শিক্ষার্থীগণ।

গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব, রাবি শাখার সভাপতি আরিফ ইসলাম সহ উক্ত কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ অংশে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা দেশের জ্বালানি রূপান্তর, নীতি সংস্কার এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে নিজেদের ভাবনা ও নানা প্রশ্ন অতিথিদের সামনে তুলে ধরেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন