জাকসুর শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট: ‘উপাচার্য গ্রহণ করেছেন’ তথ্যটি সঠিক নয়—জাবি প্রশাসন

নাহরিন ইসলামকে সিন্ডিকেটে নেওয়ার সুপারিশে ‘ভুয়া স্বাক্ষর’, ক্ষুব্ধ সাবেক ছাত্রদল নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) উদ্যোগে শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু এবং সেটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত এমন তথ্যকে ‘খণ্ডিত’ বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে প্রচারিত তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের বক্তব্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাকসুর সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের সভায় জাকসুর সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন। সভায় জাকসুর পক্ষ থেকে উপাচার্যকে শিক্ষক মূল্যায়নের একটি ওয়েবসাইট তৈরির তথ্য জানানো হয়।

এ সময় উপাচার্য জাকসুর নেতৃবৃন্দকে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট তৈরি করার এখতিয়ার জাকসুর নেই। প্রশাসন আরও জানায়, জাকসুর পক্ষ থেকে এ বিষয়ে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি আলোচনা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষক মূল্যায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের দাবি, সিন্ডিকেটে গঠিত কমিটির প্রতিবেদন চূড়ান্ত হওয়ার আগে জাকসুর প্রস্তুত করা শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট উপাচার্যের গ্রহণ করার কোনো সুযোগ নেই। ফলে উপাচার্য ওয়েবসাইটটি গ্রহণ করেছেন—এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে সঠিক তথ্য প্রচার না হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অপ্রত্যাশিত। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে প্রচারিত তথ্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন