সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাবির আরও দুই ছাত্রদল নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাবির আরও দুই ছাত্রদল নেতা বহিষ্কার
বহিষ্কৃত জাবি ছাত্রদল নেতা ও ইমাম হোসেন (বামে) ও ছাত্রদল নেত্রী সৈয়দা অনন্যা ফারিহা (ডানে)। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন- সৈয়দা অনন্যা ফারিহা ও ইমাম হোসেন।

আরও পড়ুন : শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরা বহিষ্কার

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন : ছাত্রদল নেত্রীর অভিযোগ : জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রেমিককে নিয়ে ট্যুরের টিকেট কেটে দিতে চান শিক্ষক

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন