হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
হরমুজ প্রণালী। ছবি : সংগৃহীত

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

অবরুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসির নৌবাহিনী। এএফপি ও এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি থেকে এই ড্রোনটি নিজেদের আয়ত্তে নেয় তাদের নৌবাহিনী।

জব্দ করা ওই সাবমেরিন ড্রোনটি ‘রেমুস ৬০০’ মডেলের একটি অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল। হরমুজ প্রণালিতে গোপন নজরদারি চালানোর কাজে মার্কিন বাহিনী এই ড্রোন ব্যবহার করে আসছিল বলে দাবি করেছে ইরান। বর্তমানে ড্রোনটিতে থাকা বিভিন্ন গোয়েন্দা তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন আইআরজিসির বিশেষজ্ঞরা।

এর আগে চলতি সেপ্টেম্বরের শুরুর দিকেও একই রুট থেকে আরেকটি সাবমেরিন ড্রোন জব্দ করেছিল আইআরজিসি।

উল্লেখ্য, পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ এই রুট দিয়েই পরিবাহিত হয়ে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই কৌশলগত জলপথে কঠোর অবরোধ জারি রেখেছে ইরান।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন