কিছু লোকের ধাওয়ায় তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেয় : পিবিআইকে দ্বীপ

কিছু লোকের ধাওয়ায় তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেয় : পিবিআইকে দ্বীপ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় উঠে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। পুলিশের জিজ্ঞাসাবাদে তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ জানিয়েছেন, একদল লোকের তাড়া খেয়ে আত্মরক্ষার্থে তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই খবর নিশ্চিত করেছে।

পিবিআইয়ের হেফাজতে থাকা দ্বীপ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ঘটনার দিন তারা দুজন নদীর পাড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ কিছু লোক তাদের ধাওয়া করলে আতঙ্কিত হয়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি নিজে কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন।

এদিকে, তুরাগ নদের যে জায়গা থেকে সাবেক এই সামরিক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে, তার কাছেই একটি নম্বরপ্লেট ছাড়া সন্দেহভাজন মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা মোটরসাইকেলটি নিহত তাহসিফ সাউরির কি না, তা খতিয়ে দেখছেন পিবিআইয়ের তদন্তকারীরা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন