১১ দলীয় ঐক্যের লংমার্চে যা যা হলো সারাদিন

১১ দলীয় ঐক্যের লংমার্চে যা যা হলো সারাদিন

The content will auto-update after 60 seconds
বিকেল ৩:৫০ মিনিট
খুলনা মহানগরীর বাবরী চত্বরে পথসভা

বিকেল সাড়ে ৩টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় গাড়ি বহর পৌঁছানোর আগেই জনসমুদ্রে রূপ নেয় পথসভাস্থল।

নির্ধারিত পথসভাস্থলে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমবেত হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা জনাকীর্ণ হয়ে ওঠে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের সড়ক। অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও জাতীয় পতাকা দেখা যায়।

চাঁদাবাজদের হাত থেকে জাতিকে মুক্ত করতে আন্দোলন করছি : জামায়াত আমীর

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজদের হাত থেকে জাতিকে মুক্ত করতে, সন্ত্রাস ও লুটপাট বন্ধের জন্য আন্দোলন করছি। আমাদের পরিষ্কার কথা গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নেবো আমরা।

তিনি বলেন, আমাদের প্রত্যেকটি দাবি জনগণের জন্য, আমরা জনতার সাথে আছি। আমরা জুলুমবাজদের বিরুদ্ধে। জুলুমবাজদের পতন হবে, আমাদের বিজয় হবে। আমরা ১১ দলের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। জীবন থাকতে জাতির সাথে বেঈমানি করব না। আমরা বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়বো, ইনশাআল্লাহ।

বেলা ১:৫০ মিনিট
ফকিরহাটের নওয়াপাড়া পথসভা

দুপুর দেড়টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে একটি পথসভা করে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে। তবে এটি নির্ধারিত সূচিতে ছিল না। জনগনের আগ্রহের ফলে এই পথসভাটি আয়োজন করা হয়।

গণভোটে জনগণের ৭০% ভাগ রায় বাস্তবায়ন করতে আমরা রাস্তায় নেমেছি : ডা. শফিকুর রহমান

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এমপি বলেন, গণভোটে জনগণের ৭০% ভাগ রায় বাস্তবায়ন করতে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি স্পষ্ট, সাতদফা দাবি কোনো দলীয় দাবি নয়, এগুলো জনগণের দাবি।

তিনি বলেন, আমাদের দাবি মানবিক বাংলাদেশ গঠনের দাবি, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের দাবি। চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনের দাবি। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের দাবি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের দাবি। আমাদের দাবি ন্যায্য দাবি। জনগণ যেহেতু রাস্তায় নেমেছে এ দাবি আদায় হবে ইনশাআল্লাহ।

বেলা ১২:১০ মিনিট
গোপালগঞ্জে পথসভা

১১ দলীয় ঐক্যর লংমার্চের দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে। বেলা ১২টায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

লংমার্চের বহর ভাটিয়া পাড়া মোড়ে পৌঁছালে হাজার হজার নারী পুরুষ লংমার্চের বহরকে স্বাগত জানায়। এসময় জামায়াত আমীর ও বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য দেন। জনতার উচ্ছাসকে সম্মান জানিয়ে তিনি ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনঢ় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সকাল ১০:১০ মিনিট
শরীয়তপুরে ডা. শফিকুর রহমান : বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারি করছে

সকাল ১০টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় পথসভা করা ১১ দলীয় ঐক্য। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, গাদ্দারি করছে। সরকার জনগণের কাঁধে স্বৈরাচর চাপিয়ে দিতে চায়। আমরা জনগণের অধিকার আদায় করে ছাড়বো, ইনশাআল্লাহ।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনে নেমেছে। যদি জনগণের অধিকার হরণ করা হয় তাহলে এক দফার ডাক দেয়া হবে। এ অধিকার আদায়ে এক দফার ডাক আসলে ঢাকার রাজপথে আসার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সকাল ৮:০৫ মিনিট
ঢাকা ছাড়ল লংমার্চের বহর

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশে জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সেখানে হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতি ছিলেন। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে রওনা দেয়।

সকাল ৭:৫০ মিনিট
লংমার্চের শুরুতে জামায়াত আমীর : গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বিএনপি সরকার জনগণের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, আশাহত করেছে। বিএনপি যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে তাহলে চড়া মূল্য দিতে হবে। বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি। বরং, তারা নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে।

তিনি বলেন, আমরা কোনো ব্যক্তিগত ও দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। এসব জনগণের দাবি। আপনারা আমাদের দাবি মেনে নেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। আমাদের দাবি আদায় করে আমরা ছাড়বো।

সকাল ৭:৩০ মিনিট
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চ শুরু

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখী লংমার্চের কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল ৭টায় এক উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই বহরের যাত্রা শুরু হয়। এতে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতা, সমর্থক ও হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়েছেন। উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখছেন জোটের কেন্দ্রীয় নেতারা।

জনগণের সাত দফা দাবি আদায় এবং সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আজ শনিবার ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।

প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে ১৯ জেলার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। লংমার্চে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সাত দফা দাবির মধ্যে রয়েছে- গণভোটের রায়ের আলোকে আইনি পদ্ধতিতে সংবিধান সংস্কার করা, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম নিয়ন্ত্রণে আনা, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট দূর করা, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা এবং জুলাই গণ–অভ্যুত্থানের গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন