৫৬০
তোমার অপেক্ষায়
আমি কুয়াশা হলে,
তুমি সূর্য হয়ে আলো দিও।
আমি খরা হলে,
তুমি গাছ হয়ে ছায়া দিও।
আমি নদী হলে,
তুমি সাগর হয়ে ডেকে নিও।
আমি পাখি হলে,
তুমি আকাশ হয়ে পাশে থেকো।
আমি ফুল হলে,
তুমি ভ্রমর হয়ে গুনগুন করে যেও।
আমি রাত হলে,
তুমি জোনাকি হয়ে আলো দিও।
আমি অশ্রু হলে,
তুমি হাসি হয়ে পাশেই থেকো।
আমি দুঃখ হলে,
তুমি আনন্দ হয়ে সঙ্গ দিও।
আমি ভীরু হলে,
তুমি সাহস হয়ে আঁকড়ে রেখো।
আমি জল হলে,
তুমি পদ্ম হয়ে পাশে থেকো।
আমি বাঁশি হলে,
তুমি সুর হয়ে সাথেই থেকো।
আমি ক্যানভাস হলে,
তুমি রংতুলি হয়ে রাঙ্গিয়ে নিও।
আমি পাথর হলে,
তুমি শিল্পী হয়ে ভাস্কর্য করে নিও।
আমি পথহারা হলে,
তুমি আলোর দিশা হয়ে পথ দেখিও।
আমি মৃত্তিকা হলে,
তুমি কুমোর হয়ে গড়ে নিও।
আমি শিশির হলে,
তুমি ঘাস হয়ে সাথেই রেখো।
আমি বর্ষা হলে,
তুমি শরতের সাদা মেঘ হয়ে ঢেকে দিও।
কলমে,
রুবাইয়া নিতু।
রেডিও কোলানি, সাভার, ঢাকা।
আরও পড়ুন- শহীদ শাকিল পারভেজ
সারমর্ম
রুবাইয়া নিতুর লেখা কবিতাটি একে অপরের প্রতি পূর্ণ সমর্থন, ভালোবাসা এবং সহানুভূতির আবেদন নিয়ে লেখা। কবিতাটিতে কবি নিজের দুর্বলতা, দুঃখ, অবস্থা বা সীমাবদ্ধতাকে স্বীকার করে, এবং সেই অবস্থায় তার প্রিয়জন বা সঙ্গীকে পাশে থাকার, আলোর মতো হয়ে তার জীবনকে আলোকিত করার, শক্তি দেয়ার অনুরোধ করেছেন। এটি সম্পর্কের গভীরতা ও বিশ্বাসের প্রতীক। যেখানে একজন অন্যজনের অবিচল সঙ্গী হয়ে ভালো-মন্দ সব পরিস্থিতিতেই পাশে থাকে। কবিতাটি ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে অনন্যভাবে তুলে ধরেছে।