• প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • আইন-আদলত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
শুক্রবার, মার্চ ৬, ২০২৬
Dhaka Monitor 24
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • আইন-আদলত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
Dhaka Monitor 24
Dhaka Monitor 24
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • আইন-আদলত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
© ২০২৫ ঢাকা মনিটর ২৪ ডটকম – সর্বস্বত্ব সম্পাদক কর্তৃক সংরক্ষিত। এই ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
প্রচ্ছদ » আন্তর্জাতিক
আন্তর্জাতিকলিড নিউজ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা

ডেস্ক রিপোর্ট ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা
৯০

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা

ডাক্তারদের কয়েকদিনের প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া তাঁর রাজনৈতিক উত্তরাধিকারকে শ্রদ্ধা জানিয়েছে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছেন।

জাতিসংঘের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতিসংঘ জানিয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’ শোক বার্তায় বাংলাদেশের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে তারা।

জাতিসংঘ আরও বলেছে, ‘এই শোকের সময়ে আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করছি।’

ইউরোপীয় ইউনিয়নের শোক প্রকাশ

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

বিমসটেকের শোক প্রকাশ

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আঞ্চলিক সংস্থা বিমসটেক। বিমসটেক সচিবালয় জানিয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা চিরশান্তিতে থাকুক।’

যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শোকবার্তায় বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে খালেদা জিয়ার অবদানের কথা জানায় দেশটি। বাংলাদেশে মার্কিন দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে।’

দূতাবাস তাঁর রাজনৈতিক উত্তরাধিকারকে স্মরণ করে বলেছে, ‘বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাঁর নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে সহায়ক ছিল।’

রাশিয়ার শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে রাশিয়া। এসময় তাঁর সরকারের সময়ে দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকার কথা স্মরণ করেছে দেশটি। বাংলাদেশে রাশিয়ার দূতাবাস শোকবার্তায় জানায়, ‘তিনবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য রাশিয়া তাঁকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’

যুক্তরাজ্যের শোক প্রকাশ

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

দূতাবাস আরও জানায়, ‘তাঁর পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

চীনের শোক প্রকাশ

এশিয়ার দেশ চীনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং বাংলাদেশ ও বিএনপির সঙ্গে সম্পর্ক অটুট রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চীনের জনগণ তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।

ভারতের শোক প্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত।’

তিনি আরও বলেন, তাঁর পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান আল্লাহ তাঁর ও পরিবারের সকলকে এই শোক সহ্য করার শক্তি দিন।’

মোদি স্মৃতিচারণ করে বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার উষ্ণ সাক্ষাৎকারের কথা মনে পড়ে। আমরা আশা করি তাঁর দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে।’ বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন মোদি।

পাকিস্তানের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর আজীবন সেবা এক স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া পাকিস্তানের এক নিবেদিত বন্ধু ছিলেন। এই শোকের সময়ে আমার সরকার এবং পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আমাদের চিন্তা ও প্রার্থনা তাঁর পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের সঙ্গে আছে। আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দিন। আমিন।’

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর নেতৃত্ব ও সেবা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’

জাপানের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেগম জিয়ার ভূমিকার কথা স্মরণ করেছে দেশটি। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদে আমরা গভীর শোকাহত।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া দু’বার জাপান সফর করেছেন এবং দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

জার্মানির শোক প্রকাশ

তাঁর দীর্ঘ জনসেবা ও রাজনৈতিক উত্তরাধিকারকে সম্মান জানিয়েছে জার্মানি। বাংলাদেশে জার্মান দূতাবাস জানায়, ‘বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকারপ্রধান, সাবেক ফার্স্ট লেডি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘদিনের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

দূতাবাস আরো বলেছে, তাঁর দীর্ঘ যাপিত জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জার্মানি আরও জানিয়েছে, ‘২০০৪ সালে ঢাকায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী যোশকা ফিশারের সফর এবং ২০১১ সালে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সফরে তাঁর সঙ্গে বৈঠকের কথা আমরা স্মরণ করছি।’

বার্তায় বলা হয়েছে, ‘জার্মানি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

ফ্রান্সের শোক প্রকাশ

খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জাতীয় অবদানকে তুলে ধরেছে ফ্রান্স। বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাস জানিয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

দূতাবাস আরও জানায়, দীর্ঘ যাপিত জীবনে বেগম জিয়া বাংলাদেশের মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দূতাবাস জানায়, এই শোকের সময়ে আমরা তাঁর পরিবার, দল এবং বাংলাদেশের জনগণের পাশে রয়েছি। তাঁর উত্তরাধিকার স্মরণীয় হয়ে থাকবে।’

অস্ট্রেলিয়ার শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।’

ইউরোপীয় ইউনিয়নখালেদা জিয়াজাতিসংঘবিমসটেক
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
Add new comment

একটি মন্তব্য করুন Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • ‎কুবি শিক্ষককে অপহরণ : চারজনের বিরুদ্ধে মামলা

    ৫ মার্চ, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
  • জাবিতে ধর্ষণ অভিযোগে নতুন মোড়: ভাইরাল ২৮৯ পৃষ্ঠার নথিপত্র

    ৫ মার্চ, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
  • পাবিপ্রবি গেটসংলগ্ন দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা

    ৫ মার্চ, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
  • জাবিতে ছাত্রদলের ইফতার মাহফিল : অংশ নিলেন প্রায় ১৫০০ শিক্ষক-শিক্ষার্থী

    ৫ মার্চ, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
  • জবিতে সাংবাদিকদের উপর হামলা, আহত অন্তত ১০

    ৫ মার্চ, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
  • রাবিতে জয়পুরহাট জেলা সমিতির সভাপতি সুফিয়ান, সম্পাদক অন্তর

    ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
  • রাবিতে গোল্ড বাংলাদেশের নতুন সভাপতি সৈকত, সম্পাদক অনুপ ও নাঈম

    ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
  • কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে জয় ও ইমাম

    ১ মার্চ, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
  • হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ২ মার্চ, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
  • জবিতে সাংবাদিকদের উপর হামলা, আহত অন্তত ১০

    ৫ মার্চ, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

ঢাকা মনিটর ২৪ – Dhaka Monitor 24 বাংলাদেশের একটি স্বাধীন ও দায়িত্বশীল অনলাইন সংবাদ মাধ্যম। প্রযুক্তিনির্ভর এই যুগে নির্ভুল, নিরপেক্ষ ও দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার অঙ্গীকারে যাত্রা শুরু করেছে ঢাকা মনিটর ২৪। আমাদের লক্ষ্য সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জাতির বাস্তব চিত্র তুলে ধরা।

  • ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা-১২০৬
  • +৮৮০১৯৪৬৭৪৬৩৪৭
  • info@dhakamonitor24.com
  • dhakamonitor24news@gmail.com
ইউটিউবে আমাদের দেখুন
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • আইন-আদলত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
  • ঢাকা মনিটর ২৪ সম্পর্কে
  • যোগাযোগ করুন
  • ব্যবহারের শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
Facebook Twitter Instagram Youtube Rss Envelope

© ২০২৫ ঢাকা মনিটর ২৪ ডটকম – সর্বস্বত্ব সম্পাদক কর্তৃক সংরক্ষিত। এই ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।

Dhaka Monitor 24
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • আইন-আদলত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
Dhaka Monitor 24
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • আইন-আদলত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা