হাবিপ্রবিতে নিরাপত্তাকর্মীদের মাঝে অবলম্বন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

হাবিপ্রবিতে নিরাপত্তাকর্মীদের মাঝে অবলম্বন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

অবলম্বন ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদ তানজিম ফাহিম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবলম্বন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাহমিদ তানজিমের ফাহিমের সহযোগিতায় অর্ধশতাধিক কর্মচারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে এক কর্মচারী বলেন, ‘এই শীতে আমাদের কথা কেউ ভাবেনি। এই শীতের রাতে সারারাত ডিউটি করি। কম্বলটা গায়ে জরায় রাখলে আরাম পাওয়া যায়’

নিজের অনুভূতি জানিয়ে ফাহমিদ তানজিম ফাহিম বলেন, ‘শীতের প্রকোপ বাড়ায় অনেক কর্মচারী কষ্টে আছেন।সারারাত জেগে তারা আমাদের নিরাপত্তার কাজ করছে তাই আমার মনে হয়েছে, তাদের মুখে একটু হাসি ফোটানোই বেশি আনন্দের।’

তিনি বলেন, ‘ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব ও অবলম্বন ফাইন্ডেশনের উদ্যোগে আরও ভালোকাজ করতে চাই। আমরা বিশ্বাস করি—কেউ একা নয়। দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের অবলম্বন হওয়ায় আমাদের লক্ষ্য।’

‘অবলম্বন ফাউন্ডেশন’ একটা অরাজনৈতিক ও অলাভজনক মানবিক উদ্যোগ।