অন্য দেশের ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের না থাকাটা ‘অন্যায়’: ট্রাম্প
বিশ্বের অন্যান্য দেশের হাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের কাছে তা না থাকাটা ‘একটু অন্যায্য’ বা অন্যায় হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ জুন) প্যারিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অদ্ভুত যুক্তি তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, আমি বলতে চাচ্ছি, অন্য দেশগুলোর কাছে যদি ক্ষেপণাস্ত্র থাকে, তবে তাদের (ইরান) কাছে কিছু না থাকাটা কিছুটা অন্যায্য।
তিনি আরও যোগ করেন, যদি সৌদি আরব এবং কাতারের কাছে ক্ষেপণাস্ত্র থাকে ও তাদের সবার কাছেই কিছু না কিছু থাকে, তবে তুলনামূলক অনুপাতে ইরানের কাছেও তা থাকা আমি ঠিক মনে করি।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে তেহরানের সঙ্গে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির পরও ট্রাম্প জানিয়েছেন, পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও ‘কিছু সময়ের জন্য’ বজায় থাকবে।