• প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • জাতীয় সংসদ
    • আইন-আদালত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Dhaka Monitor 24
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • জাতীয় সংসদ
    • আইন-আদালত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
Dhaka Monitor 24
Dhaka Monitor 24
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • জাতীয় সংসদ
    • আইন-আদালত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
© ২০২৫ ঢাকা মনিটর ২৪ ডটকম – সর্বস্বত্ব সম্পাদক কর্তৃক সংরক্ষিত। এই ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
প্রচ্ছদ » ক্যাম্পাস
ক্যাম্পাস

জাবি মেডিকেলে ওষুধে পুকুরচুরি: অডিটে বেরিয়ে এলো বড় গরমিল

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি ২১ জুলাই, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি ২১ জুলাই, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
জাবি মেডিকেলে ওষুধে পুকুরচুরি: অডিটে বেরিয়ে এলো বড় গরমিল
26

জাবি মেডিকেলে ওষুধে পুকুরচুরি: অডিটে বেরিয়ে এলো বড় গরমিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ৭৩ হাজার টাকার ওষুধের গরমিল ধরা পড়েছে।

শিক্ষার্থীদের অভিযোগের পর পরিচালিত আকস্মিক অডিটে বিভিন্ন ধরনের ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের হিসাব মিলেনি, যা মেডিকেল সেন্টারের ওষুধ সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

ওষুধ ক্রয় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সহকারী কম্পট্রোলার মো. ফখরুল ইসলাম সূত্রে জানা যায়, গত ১ জুলাই মেডিকেল সেন্টারের জন্য নতুন করে বিভিন্ন ধরনের ওষুধ কেনা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৯ হাজার পিস অ্যালাট্রল কেনা হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই এই ওষুধ শেষ হয়ে যাওয়ার বিষয়টি কমিটির সদস্যদের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।

এরপর শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে কোনো পূর্বঘোষণা ছাড়াই উপ-উপাচার্য (প্রশাসন) ও ওষুধ ক্রয় কমিটির সভাপতি অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলামের নির্দেশে মেডিকেল সেন্টারের ওষুধের মজুদ যাচাই করা হয়। অভিযানে অংশ নেন কমিটির সদস্য অধ্যাপক মো. সালেকুল ইসলাম, সদস্য সচিব মো. ফখরুল ইসলাম এবং জাকসুর খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হোসনে মোবারক। তারা স্টোরে সংরক্ষিত ওষুধের সঙ্গে রেজিস্টারের হিসাব মিলিয়ে বড় ধরনের অসঙ্গতি খুঁজে পান।

অডিটে দেখা যায়, অ্যালাট্রল ৪ হাজার ৬৪৫ পিস থাকার কথা থাকলেও স্টোরে একটিও পাওয়া যায়নি। এজিথ্রোমাইসিন ১ হাজার ২১৮ পিসের বিপরীতে পাওয়া গেছে মাত্র ৩০৬ পিস। সিপ্রোসিন ২ হাজার ৪০০ পিসের মধ্যে ছিল ১ হাজার ৯৮০ পিস। প্যারাসিটামল ১৫ হাজার পিস থাকার কথা থাকলেও মজুদ ছিল ১০ হাজার পিস।

এছাড়া টিয়েমোনিয়াম (৭০০ পিস), ফ্যামোটিডিন (২ হাজার ৫০০ পিস) ও নাপরন (৯৯০ পিস)—এসব ওষুধের একটিও স্টোরে পাওয়া যায়নি। অ্যানটানিল ৫ হাজার ৬০০ পিসের বিপরীতে ছিল ৫ হাজার ৪০০ পিস এবং ডমপেরিডোন ৫ হাজার ৮০০ পিসের স্থলে পাওয়া গেছে মাত্র ১ হাজার ৬০০ পিস।

ওষুধ ক্রয় কমিটির হিসাব অনুযায়ী, মোট ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৭৩ হাজার ১০১ টাকা।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মেডিকেল সেন্টারে ওষুধের হিসাব-নিকাশ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। তবে বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে কেউ কথা বলেননি।

গরমিলের বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) নূর-এ-কামাল বলেন, ‘স্টোরের চাবি আমার কাছেই থাকে এবং সব ওষুধ আমি নিজ হাতে বিতরণ করি। কিন্তু কীভাবে এই ঘাটতি হলো, তা বুঝতে পারছি না। প্রয়োজন হলে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা যেতে পারে।’ তবে তিনি ওষুধের গরমিলের বিষয়টি স্বীকার করেছেন।

অন্যদিকে, মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. শামছুর রহমান বলেন, ‘স্টোরের চাবি আমার কাছে থাকে না। ডেপুটি রেজিস্ট্রারই স্টোর থেকে ওষুধ বের করেন। ওষুধ কোথায় গেছে, সে বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন।’

ওষুধ ক্রয় কমিটির সদস্য অধ্যাপক মো. সালেকুল ইসলাম বলেন, ‘আগেও অভিযোগ পেয়েছিলাম যে খাতা-কলমে ওষুধ বিতরণের যে হিসাব দেখানো হয়, বাস্তবে তা সঠিকভাবে বিতরণ হয় না। এবার এসে ব্যাপক গরমিল পেয়েছি। এ বিষয়ে একটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। এরপর প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) ও ওষুধ ক্রয় কমিটির সভাপতি অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকেই মেডিকেল সেন্টারে ওষুধ সংকটের অভিযোগ শুনে আসছি। অথচ যে পরিমাণ অর্থের ওষুধ কেনা হয়েছে, তাতে সংকট হওয়ার কথা নয়। তাই মজুদ অডিটের নির্দেশ দেওয়া হয়েছিল। অডিটে বেশ কিছু গরমিল পাওয়া গেছে। বিষয়টি নিয়ে রোববার জরুরি সভা ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Google News গুগল নিউজে আমাদের ফলো করুন
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
Add new comment

একটি মন্তব্য করুন Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • ৩০ থেকে ৪০ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন

    ২১ জুলাই, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
  • জাবি মেডিকেলে ওষুধে পুকুরচুরি: অডিটে বেরিয়ে এলো বড় গরমিল

    ২১ জুলাই, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
  • থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

    ২১ জুলাই, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
  • জাবিতে র‍্যাগিং: পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী বহিষ্কার

    ২১ জুলাই, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
  • জাবিতে ভিক্ষুকের অবাধ বিচরণ, নেই প্রশাসনের নজরদারি

    ২১ জুলাই, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
  • স্মার্ট পরিবহনের পথে জাবি, লাইভ ট্র্যাকিং সেবার আনুষ্ঠানিক যাত্রা

    ১৯ জুলাই, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
  • মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘স্টুডেন্ট গ্রোমিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডাপ্টেশেন প্রোগ্রাম’ শুরু

    ১৮ জুলাই, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
  • জাবিতে র‍্যাগিং: পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী বহিষ্কার

    ২১ জুলাই, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
  • রাবিতে খাবারের মান নিশ্চিতে ফুড স্টল মনিটরিং, বিক্রেতাদের মাস্ক-ক্যাপ বিতরণ

    ২৮ জুন, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
  • জাবিতে সাবেক শিক্ষার্থীকে গালিগালাজের অভিযোগ, ভিন্ন বর্ণনা দিলেন অভিযুক্ত

    ২১ জুলাই, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ

ঢাকা মনিটর ২৪ – Dhaka Monitor 24 বাংলাদেশের একটি স্বাধীন ও দায়িত্বশীল অনলাইন সংবাদ মাধ্যম। প্রযুক্তিনির্ভর এই যুগে নির্ভুল, নিরপেক্ষ ও দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার অঙ্গীকারে যাত্রা শুরু করেছে ঢাকা মনিটর ২৪। আমাদের লক্ষ্য সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জাতির বাস্তব চিত্র তুলে ধরা।

  • ৪৯১, সেনপাড়া, মিরপুর-১৩, ঢাকা-১২০৬
  • +৮৮০১৯৪৬৭৪৬৩৪৭
  • info@dhakamonitor24.com
  • dhakamonitor24news@gmail.com
ইউটিউবে আমাদের দেখুন
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • জাতীয় সংসদ
    • আইন-আদালত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
  • ঢাকা মনিটর ২৪ সম্পর্কে
  • যোগাযোগ করুন
  • ব্যবহারের শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
Facebook Twitter Instagram Youtube Rss Envelope

© ২০২৫ ঢাকা মনিটর ২৪ ডটকম – সর্বস্বত্ব সম্পাদক কর্তৃক সংরক্ষিত। এই ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।

Dhaka Monitor 24
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • জাতীয় সংসদ
    • আইন-আদালত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা
Dhaka Monitor 24
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
  • বাংলাদেশ
    • সরকার
    • জাতীয় সংসদ
    • আইন-আদালত
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • অন্যান্য
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াতে ইসলামী
    • এনসিপি
    • ছাত্র রাজনীতি
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • আমেরিকা
    • ইউরোপ
  • খেলাধুলা
  • দেশজুড়ে
    • ঢাকা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • জবস মনিটর
  • আরও
    • স্বাস্থ্য
    • তথ্য-প্রযুক্তি
    • শিল্প-সাহিত্য
      • গল্প-কবিতা
    • মিডিয়া
    • ইসলাম
    • মত-দ্বিমত
    • শিক্ষা