ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম। ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম।

আজ রোববার (২৪ মে) তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) থেকে জারি করা এক চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এই সংক্রান্ত চিঠিটি ইতোমধ্যে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ এবং ৪৭(৩) ধারায় দেওয়া ক্ষমতাবলে মো. খুরশীদ আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকটিকে আরও গতিশীল ও সুশাসিত করতে খুরশীদ আলমকে পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক এবং একই সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো।

এদিকে নতুন চেয়ারম্যানের নিয়োগের দিনেই ব্যাংকটির বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পরপরই কেন্দ্রীয় ব্যাংক নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক এই ডেপুটি গভর্নরকে দায়িত্ব দেয়।