রাবিতে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম, সদস্য সচিব শরিফুল
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র গণমঞ্চের নতুন ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নাসিম সরকারকে আহ্বায়ক এবং শরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সংগঠনটির শাখা দপ্তর সচিব মুশফিকুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কোষাধ্যক্ষ ও দপ্তর সচিব মুশফিকুর রহমান, শিক্ষা সচিব ওয়াসিম ইসলাম এবং যুগ্ম শিক্ষা সচিব বিপ্লব রায়। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পারভেজ ইমাম, আলী হায়দার ও মুবাশ্বির মুহিত।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, আবাসন সংকট নিরসন, শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র গণমঞ্চ বিভিন্ন সময় কর্মসূচি পালন করে আসছে। নতুন কমিটিও এসব বিষয়ে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
