হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মের দ্বিতীয় বৃহত্তম পূজা, যেটি অনেকের কাছে কালীপূজা আবার অনেকের কাছে শ্যামা পূজা নামে পরিচিত। একই সাথে উদযাপিত হয়েছে শুভ দীপাবলি উৎসব।
২০২৫ সালের কালীপূজা সোমবার (২০ অক্টোবর) কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয়েছে। এই তিথিটি ২০ অক্টোবর বিকেল ৩:৪৪ মিনিটে শুরু হয় এবং ২১ অক্টোবর বিকেল ৫:৫৪ মিনিটে শেষ হবে।
পূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির সজ্জিত হয় ফুল, কারুকার্য ও কলা গাছ দিয়ে। প্রবেশমুখ কলা গাছের সাথে প্রদীপের প্রজ্বলিত শিখায় আকর্ষণীয় করে তোলা হয়। আর ভেতরে ধূপ, ফল, ফুল ও শাখা-সিন্দুর সহযোগে দেবীমূর্তি সাজানো হয়েছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে।
আরও পড়ুন- ববিতে ছাত্রী হেনস্তা ও উত্যক্ত করার অভিযোগ শিক্ষার্থীর বিরুদ্ধে
বিকেল ৫.০০- শ্যামা সংগীত দিয়ে শুরু হয় আচার অনুষ্ঠান, সন্ধ্যা ৬.২০- প্রদীপ প্রজ্বলন করা হয়, রাত ৭.৩০ দেউচি ভেওলো (নেপালি শিক্ষার্থী দের) পরিবেশন করা হয় এবং রাতে ১২.০০ সময়ে নির্দিষ্ট তিথী অনুযায়ী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে।
সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি রিপন চন্দ্র সেন বলেন, ‘সবাইকে শুভ দীপাবলি।প্র তিবছরের ন্যায় এবারেও হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে সনাতন সংস্কৃতির শ্বাশত আহ্বান অন্ধকার থেকে আলো, মৃত থেকে অমৃতে, মিথ্যা থেকে সত্যের পথে চলার আলোকবর্তিকা, আলোর এই উৎসব দীপাবলি ও শ্যামাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হলো।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এই প্রথমবার পরিবেশিত হলো হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতির দীপাবলি কেন্দ্রীক “দেউচি ভেওলো”। দীপাবলির এই শুভক্ষণে সকলে সুখী হোক, সমৃদ্ধ হোক, সর্বত্র শান্তি বিরাজিত হোক এই শুভকামনা।’
আরও পড়ুন- আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে বাহরাইন যাচ্ছেন গলফার সামির
সনাতনী বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক সৌরভ রায় বলেন, ‘সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাবিপ্রবিতে, সনাতন বিদ্যার্থী সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত হলো দীপাবলি অনুষ্ঠান ও প্রথমবারের মতো শ্রী শ্রী শ্যামা পূজা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ভাবে দীপাবলি অনুষ্ঠানকে সফল করতে পেরেছি। সবাইকে জানাই শুভ দীপাবলি’র শুভেচ্ছা।’
আয়োজকদের পক্ষ থেকে সনাতনী বিদ্যার্থী সংসদ এর সভাপতি রিপন চন্দ্র সেন ও সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র রায় সকলকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি।