বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পাবিপ্রবি শাখার নেতৃত্বে মিকাইল-মাকফুর
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ২০২৫-২৬ কার্যবছরের জন্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী বি.এম মিকাইল হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যাবসায় প্রশাসন বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মাকফুর রহমান।
রোববার (২৬ অক্টোবর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি বি.এম মিকাইল হোসাইন বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম লেখনীর মাধ্যমে সচেতন সমাজ গঠনে নিরলস কাজ করছে। আমরা পাবিপ্রবি শাখার পক্ষ থেকে তরুণদের লেখালেখিতে সম্পৃক্ত করতে ও চিন্তাশীল প্রজন্ম গড়ে তুলতে কাজ করব,ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক মো: মাকফুর রহমান বলেন, “এই দায়িত্ব আমাদের জন্য গৌরবের পাশাপাশি এক বিশাল দায়িত্বও বটে। আমরা লেখালেখির মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন এবং নৈতিক চেতনা বিকাশে ভূমিকা রাখতে চাই।”
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পাবিপ্রবি শাখাকে জানাই অভিনন্দন। তরুণ লেখকরাই একটি সচেতন জাতি গঠনের চালিকাশক্তি। লেখকদের লেখনীর মাধ্যমে সমাজে সত্য, ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে হবে।”
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত পাবিপ্রবি শাখা কমিটিকে অভিনন্দন জানানো হয় এবং আগামী দিনে সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পাবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে, সেইসাথে ফোরামের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।