গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ গ্রেফতার

গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ গ্রেফতার

গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা। তবে ঢাকায় স্থায়ভাবে বসবাস করছিলেন তিনি। তাকে ময়মনসিংহ থেকেই গ্রেফতার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, আবুল কালাম আজাদ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে নিন্ম আদালতের রায়ের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে গণজাগরণ মঞ্চের সূচনা হয়। সেই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আবুল কালাম আজাদ।