সাঁথিয়া উপজেলাকে একক আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন
৬৮ পাবনা-১ সাঁথিয়া উপজেলাকে একক আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন সাঁথিয়া উপজেলার সর্বস্তরের জনগণ। আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাঁথিয়া একক আসন আমাদের প্রাণের দাবি। আমাদের দাবি নির্বাচন কমিশন মেনে নেওয়ায় আমরা সাঁথিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাঁথিয়ার কিছু কুচক্রী মহল বেড়ার সাথে এক হয়ে কোর্টে আপিল করেছে। আমরা জীবন দিয়ে হলেও সাঁথিয়া একক আসন বহাল চাই। সাঁথিয়া আসন নিয়ে কোন রকম তালবাহানা সাঁথিয়াবাসী মেনে নিবেনা।”
দীর্ঘদিন ধরে বেড়ার একাংশ ও সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন এবং বেড়া অপর অংশ ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ নির্বাচনী আসন ছিল।
তবে গত ৪ সেপ্টম্বর সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের চূড়ান্ত গেজেট তালিকায় পাবনার সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ একক আসন হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা-২ আসন ঘোষণা করা হয়।
জানা গেছে, পূর্বের মতোই বেড়ার একাংশ ও সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন বহাল রাখার দাবিতে আপিল করা হয়েছে।